বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সিলিকন ভ্যালিতে আলাদা শহর বানাবে ফেসবুক !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৩১:২০ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভার্চুয়াল দুনিয়ায় নিজেদের দৈনন্দিন জীবনের প্রচুর সময় ফেসবুকের পেছনে ব্যয় করছেন পৃথিবীর শত কোটি মানুষ। ভার্চুয়াল দুনিয়ার পাশাপাশি এবার ফেসবুক বাস্তব দুনিয়ায়ও সম্প্রদায় তৈরির চেষ্টা শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে বাসস্থান, খুচরা বিক্রির দোকান, একটি হোটেল ও নিজেদের করপোরেট প্রধান কার্যালয়গুলো একসাথে স্থাপন করতে চায় ফেসবুক। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে নতুন এই বিশাল নির্মাণপ্রকল্প নিয়ে পরিকল্পনা উন্মোচন করেছে ফেসবুক। ২০১৫ সালে এখানে ফেসবুক ৪০ কোটি ডলারের বিনিময়ে ৫৬ একর জমি কেনে। এটি ফেসবুকের প্রধান কার্যালয়সংলগ্ন রাস্তার সাথে সরাসরি যুক্ত। এতে ১৬ লাখ বর্গফুটে ১৫০০ ইউনিট বাসস্থানের সুবিধা দেয়া হবে। এ প্রকল্পকে ‘মিক্সড-ইউজ ভিলেজ’ হিসেবে আখ্যা দেয়া হয়। এতে বাসস্থানের সুবিধা দেয়া হবে, আর বেশির ভাগই ফেসবুক কর্মীরা থাকবেন। সেই সাথে এতে যোগাযোগব্যবস্থাসহ অন্যান্য ব্যবস্থাও থাকবে। নতুন এ প্রকল্পে একটি হোটেলও থাকবে। এ প্রকল্পের প্রাথমিক ধাপে বাসস্থান ও কিছু দোকান স্থাপন করা হবে, যা ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বেশির ভাগ বাসস্থান ফেসবুক কর্মীদের জন্য দেয়া হলেও ফেসবুক এই সেবা আরো বড় পরিসরেও দিতে পারে। সিটি অব মেনলো পার্কে এ পরিকল্পনা উপস্থাপন করা হলেও ফেসবুক এখনো অনুমোদন পায়নি। দুই বছরের মধ্যে এ প্রক্রিয়া অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিলিকন ভ্যালিতে আলাদা শহর বানাবে ফেসবুক !

আপডেট সময় : ০৭:৩১:২০ অপরাহ্ণ, সোমবার, ১০ জুলাই ২০১৭