বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সেলফি মোডসহ ডিএসএলআর ক্যামেরা আনছে ক্যানন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৮০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সেলফি মোডসহ এন্ট্রি লেভেলের নতুন ডিএসএলআর উন্মোচন করল জাপানী ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন। ফটোগ্রাফিতে তরুণ প্রজন্মকে আরো আগ্রহী করে তুলতে ক্যানন ইওএস ২০০ডি মডেলের এই ক্যামেরাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।

এ ব্যাপারে ক্যানন জানিয়েছে, নতুন এই মডেলটি সব ধরণের ছবি তুলতে পারবে। ডিএসএলআরটিতে ক্যাননের সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে ডিআইজিআইসি ৭ প্রসেসর এবং অটোফোকাস প্রযুক্তি। তাছাড়া এতে ভ্যারি-অ্যাঙ্গেল স্ক্রিনসহ ২৪.২ মেগাপিক্সেল সেন্সর এবং বার্স্ট মোড আছে। বার্স্ট মোডের মাধ্যমে সেকেন্ড প্রতি ৫টি ফ্রেম তোলা যায়। ক্যামেরাটি ফুল এইচডি ভিডিও ধারণ করতে সক্ষম বলেও জানানো হয়েছে।

এছাড়া ক্যামেরায় স্কিন স্মুদিং এবং ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশনসহ সেলফি মোড যুক্ত করা হয়েছে। ক্যানন ক্যামেরা কানেক্ট অ্যাপ দিয়ে ক্যামেরাতে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা যাবে। তাছাড়া ক্যামেরার ব্লুটুথ, ওয়াই-ফাই এবং এনএফসি সংযোগ ব্যবহার করে স্মার্টফোনে ছবি পাঠানো যাবে। পাশাপাশি, নতুন এ ডিএসএলআরটি ইওএস সিরিজের ৮০টি লেন্সসহ সব ধরণের উপকরণ সমর্থণ করে।

জানা গেছে, জুলাই মাসের শেষের দিক থেকে ৫৪৯ থেকে ৬৯৯ মার্কিন ডলারের মধ্যে (শুধুমাত্র বডি) কিনতে পাওয়া যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সেলফি মোডসহ ডিএসএলআর ক্যামেরা আনছে ক্যানন !

আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭