বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

রান্নাঘর অপরিষ্কার রাখলে ওজন বাড়ে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:০১:২৪ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

খাওয়া দাওয়া, আলস্য, শরীরচর্চার অভাব, স্ট্রেসসহ নানা কারণে ওজন বাড়ে এটা সবাই জানে। তবে অনেকেই জানেন না যে, রান্নাঘর নোংরা থাকলেও বাড়তে পারে ওজন? নতুন এক গবেষণা সেই কথাই জানান দিচ্ছে। রান্নাঘরে যত্রতত্র খাবার ছড়িয়ে থাকলে আমাদেরও যখন তখন খাওয়ার প্রবণতা বাড়ে। যার প্রভাব পড়ে ওজনে।

গবেষণা জানাচ্ছে, নারীরা যখন স্ট্রেসড থাকেন, টেবিলের উপর কাগজপত্র ছড়ানো থাকে, সিঙ্কে নোংরা বাসন থাকে, তার মধ্যেই বাজতে থাকে ফোন, তখন তাদের খাওয়ার প্রবণতাও দ্বিগুণ হয়ে যায়। রান্নাঘর গোছানো থাকলে তাদের খাওয়ার প্রবণতাও কমে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির মুখ্য গবেষক লেনি ভার্তানিয়ান জানাচ্ছেন, ”অগোছালো পরিবেশে থাকলে নিজের উপর নিয়ন্ত্রণও কম থাকে। পুরুষদের ক্ষেত্রেও এই বিষয়টা খাটে। ”

কর্নেল ফুড অ্যান্ড ব্র্যান্ড ল্যাম্বে ১০১ জন নারীর ওপর সমীক্ষা চালানো হয়। এদের মধ্যে অর্ধেককে অগোছালো, নোংরা রান্নাঘরে কাজ করতে দেওয়া হয়, বাকি অর্ধেককে পরিষ্কার, গোছানো রান্নাঘরে কাজ করতে দেওয়া হয়। প্রতিটি রান্নাঘরেই বাটি ভর্তি কুকি, ক্র্যাকার ও গাজর রাখা হয়েছিল। দেখা যায়, যাঁরা অগোছালো রান্নাঘরে ছিলেন তারা অন্যদের তুলনায় অন্তত ১০০ ক্যালরি বেশি খাবার খেয়েছেন।

এনভায়ারমেন্ট অ্যান্ড বিহেভিয়ার জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণার ফল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রান্নাঘর অপরিষ্কার রাখলে ওজন বাড়ে !

আপডেট সময় : ০১:০১:২৪ অপরাহ্ণ, শনিবার, ৮ জুলাই ২০১৭