বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

বর্ষায় ত্বকের যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২৬:২২ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭
  • ৮২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ঋতু পরিবর্তনের ধারাবাহিকতায় এখন বর্ষার পূর্ণ মৌসুম চলচে । ঘর থেকে বের হওয়ার সময় ছাতার কথা মাথায় নিয়েই বেরুতে হয়। কারণ বর্ষা মানেই যখন-তখন বৃষ্টি। এসময় খুব গরম যেমন থাকে আবার বাতাসে আদ্রতাও বেশি থাকে। তাই এ আবহাওয়ার সাথে আমাদের ত্বক সহজেই মানিয়ে উঠতে পারে না। আর তাই এ বর্ষায় ত্বকের প্রয়োজন অতিরিক্ত যত্ন। এই সময়ে ত্বক সুন্দর রাখার কিছু উপায় জেনে নিন-

১. এ সময় ভারী জামা-কাপড় না পরে হালকা রঙের সুতি পাতলা জামা পরিধান করুন। ঘামে ভিজে গেলে দ্রুত পাল্টে নিন। ভেজা কাপড় পরে থাকলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা বেশি।

২. প্রয়োজনে দিনে দুবার গোসল করুন। জীবাণুনাশক সাবান ব্যবহার করতে পারেন। ঘামে বা বৃষ্টিতে ভিজলে ত্বক ধুয়ে শুকিয়ে নিন।

৩. এই সময় সারা দিন জুতা-মোজা না পরে বরং হালকা চপ্পল বা খোলা স্যান্ডেল পরা ভালো। তবে খালি পায়ে হাঁটবেন না। রাস্তায় এখন যত্রতত্র নোংরা পানি জমে আছে। পায়ের ত্বককে এই নোংরা পানি থেকে বাঁচিয়ে রাখুন। কেননা এই পানিতে রয়েছে হাজার রকমের জীবাণু।

৪. বিশেষ করে নারীদের জন্য এ পরামর্শ, ভেজা চুল ভালো করে শুকিয়ে নিয়ে তবে বাঁধবেন, নইলে মাথার ত্বকে সমস্যা হতে পারে।

৫. বাড়িতে কারও ছত্রাক সংক্রমণ হয়ে থাকলে শিশুদের তার কাছ থেকে দূরে রাখুন।

৬. এ মৌসুমে বর্ষার ফল খেতে হবে। আম, কাঠাল, আনারস, বেল, কলা, পেয়ারা, শসা, গাজর, পাতিলেবু ও জাম্বুরা ত্বকে এনে দেয় প্রাণ। এ ছাড়া খালি পেটে ছোলা ভেজানো বা  মুগের ডাল ভেজানো খেলে ত্বক জীবাণু মুক্ত থাকবে। যদিও এগুলো খুব বেশি দামি নয়।

এছাড়া ত্বকের যত্নে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। তৈলাক্ত ত্বকে পানির মাত্রা বেশি থাকে। রুক্ষ ও শুষ্ক ত্বকের জন্য এসপিএফ ৩০ মাত্রার অধিক সানস্ক্রিন ব্যবহার করুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

বর্ষায় ত্বকের যত্নে কিছু গুরুত্বপূর্ণ টিপস !

আপডেট সময় : ১২:২৬:২২ অপরাহ্ণ, বুধবার, ৫ জুলাই ২০১৭