বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

চালকবিহীন গাড়ির পর এবার আসছে স্বয়ংক্রিয় জাহাজ !

  • আপডেট সময় : ১২:৪৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জাহাজ চলবে, কিন্তু তাতে চালক থাকবেন না। গোটা জাহাজের নিয়ন্ত্রণ থাকবে যন্ত্রের হাতেই। আবহাওয়া ইত্যাদি বিশ্লেষণ করে যন্ত্রই বেছে নেবে গন্তব্যের নিরাপদ রুট। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সেলফ-নেভিগেটিং বা সেলফ-পাইলটিং জাহাজ নিয়ে আসছে জাপানি এক সংস্থা। এর মূল উদ্দেশ্য, সামুদ্রিক দুর্ঘটনা এড়ানো।

বিষয়টি নিয়ে মিত্‍‌সুই ওএসকে লাইনস, জাপান মেরিন ইউনাইটেড, নিপ্পন ইউসেনের মতো কয়েক’টি জাহাজ সংস্থা ও জাহাজ প্রস্তুতকারী একযোগে কাজ চালিয়ে যাচ্ছে। এসব সংস্থার দাবি, এক দশকের মধ্যেই বাস্তবে রূপ পাবে স্বয়ংক্রিয় জাহাজ।

জাপানি প্রকাশনা নিক্কেই এশিয়ান-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যেই সেলফ-নেভিগেটিং বা সেলফ-পাইলটিং জাহাজ সমুদ্রে চলবে।

সেলফ-নেভিগেটিং জাহাজে থাকবে আর্টিফিসিয়াল বা কৃত্রিম ইনটেলিজেন্স, যাকে বলা হচ্ছে AI। এর সঙ্গে ইন্টারনেট অফ থিংস বা IoT-র যোগ থাকবে। IoT-র কাজ হবে আবহাওয়া ছাড়াও চারপাশের নানা তথ্য বিশ্লেষণ করা। যার ভিত্তিতে নিরাপদ রুট ঠিক করে নেবে ভাসমান জাহাজটি।

নিক্কেই এশিয়ানের দাবি, জাহাজ প্রস্তুতকারী কোম্পানি জাপান মেরিন ইউনাইটেড তাদের নতুন ২৫০ জাহাজে সেলফ-নেভিগেটিং প্রযুক্তি ব্যবহার করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

চালকবিহীন গাড়ির পর এবার আসছে স্বয়ংক্রিয় জাহাজ !

আপডেট সময় : ১২:৪৯:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭