বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সোমবার ঢাকায় আসছে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামীকাল সোমবার ঢাকা সফরে আসছে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সফরকালে সরকারি অর্থ ব্যবস্থাপনা এবং সংস্থাটির সহায়তা বাড়ানোর বিষয়ে উচ্চপর্যায়ের কিছু বৈঠক হওয়ার কথা রয়েছে।

শনিবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখপাত্র মেহরিন-এ-মাহবুব এ তথ্য জানিয়েছেন।
মেহরিন-এ-মাহবুব জানান, সোম থেকে বুধবার (১২ থেকে ১৪ জুন) পর্যন্ত প্রতিনিধিদলটি বাংলাদেশে অবস্থান করবে। এ সময় তারা সরকারি অর্থ ব্যবস্থাপনা কৌশল (পিএফএমএস) বাস্তবায়ন বিষয়ে আলোচনা করবে। এ ছাড়া বাংলাদেশের বিশ্বব্যাংকের সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে এই সফরে।

সফরকালে প্রতিনিধিদল ইনস্টিটিউট অব চার্টাড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) একটি ই-লার্নিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে। পাশাপাশি তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইসিএবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন জানা গেছে।

পিএফএমএস ইস্যুতে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে একটি আনুষ্ঠানিক আলোচনা সভা হওয়ার কথা রয়েছে এ সময়ে। প্রসঙ্গত, গত বছর বাংলাদেশ সফর করেন বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সোমবার ঢাকায় আসছে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল !

আপডেট সময় : ১১:৩৮:৪৮ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭