বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

মাস ও বছরের হিসাবে রপ্তানি আয় বেড়েছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২২:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি ২০১৬-১৭ অর্থবছরের মে মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছে ৩০৬ কোটি ৯০ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৪ হাজার ৭৫০ কোটি ৬২ লাখ টাকা। আগের মাস এপ্রিল এবং গত বছরের এ সময়ের তুলনায় বেড়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জুন মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে দেখা গেছে, রপ্তানি আয় বাড়লেও এটি গত মে মাসের লক্ষ্যমাত্রার তুলনায় ৮ দশমিক ৫২ শতাংশ কম। সদ্যসমাপ্ত মাসে ৩৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

ইপিবি’র প্রতিবেদনে আরো জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরের মে মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছিল ৩০২ কোটি ৬৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় ১ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

একই সঙ্গে চলতি অর্থবছরের এপ্রিল মাসের তুলনায়ও মে মাসের রপ্তানি আয় ২৯ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ডলার বা ১০ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরের এপ্রিলে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছিল ২৭৭ কোটি ৫৬ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা ২২ হাজার ৫৬৫ কোটি ৪২ লাখ টাকা।

জুন মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭০০ কোটি ডলার।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাস অর্থাৎ জুলাই-মে মেয়াদে রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৩৩৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এর বিপরীতে আয় হয়েছে ৩ হাজার ১৭৯ কোটি ৭ লাখ ৫০ হাজার ডলার; যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৬৮ শতাংশ কম।

২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১১ মাসের পণ্য রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় এবারের রপ্তানি আয় ৩ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-মে মেয়াদে পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৩ হাজার ৬৬ কোটি ৪২ লাখ ১০ হাজার মার্কিন ডলার।

২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মে মেয়াদে তৈরি পোশাক খাতের পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২ হাজার ৫৬২ কোটি ৪৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এই খাতের রপ্তানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে নিটওয়্যার খাতের পণ্য রপ্তানিতে ১ হাজার ২৫০ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ডলার এবং ওভেন গার্মেন্টস পণ্য রপ্তানিতে ১ হাজার ৩১১ কোটি ৯৮ লাখ ৩০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

মাস ও বছরের হিসাবে রপ্তানি আয় বেড়েছে !

আপডেট সময় : ১১:২২:১৮ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭