বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

৫ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোট ইস্যু !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৪:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

৫ টাকার কারেন্সি নোটে জ্যেষ্ঠ অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্বাক্ষর সংযোজন করে নতুন নোট মুদ্রণ করা হয়েছে। আগামী ৬ জুন মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও নোটটি পাওয়া যাবে।

গতকাল রোববার অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ৫ টাকার কারেন্সি নোটটির সামনের অংশে বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং পেছনের অংশে নওগাঁর কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।

নুতনভাবে মুদ্রিত এ নোটের উভয় পিঠের উপরের অংশে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ লেখা এবং পিছনের অংশে ডান দিকে বাংলাদেশের জাতীয় প্রতীক রয়েছে। কারেন্সি নোট হওয়ায় এ নোটের সম্মুখ পৃষ্ঠের মাঝখানে ‘চাহিবামাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে’ লেখাটি থাকবে না।

উল্লেখ্য, নতুন কারেন্সি নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ। নুতন মুদ্রিত কারেন্সি নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত থাকা ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যুগপৎ চালু থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৫ টাকা মূল্যমানের নতুন কারেন্সি নোট ইস্যু !

আপডেট সময় : ১১:৩৪:০৬ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭