বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্তিমূলক কিছু নেই !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্তিমূলক কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রফেসর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাড়ানো অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত হতে পারে না। মানুষকে ব্যাংকিং চ্যানেল থেকে দূরে রাখতে প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতে আবগারি শুল্ক বসানো হয়েছে।

গতকাল রোববার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ও ব্র্যাক বিজনেস স্কুলের প্রফেসর ড. সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন। ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বিষয়ক এই সেমিনারের আয়োজন করে ব্র্যাক বিজনেস স্কুল।

বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন এই গভর্নর বলেন, মদ, গাঁজাসহ কিছু পণ্য রোধকল্পে আবগারি শুল্ক হয়। এবারের বাজেটে ব্যাংকিংয়ে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে। মানুষকে ব্যাংকিং চ্যানেল থেকে বিরত রাখতেই এই আবগারি শুল্ক।

বাজেটের সমালোচনা করে তিনি বলেন, বাজেটের প্রথমে বলা হয়ছে উন্নয়নের মহাসড়কে, সময় এখন বাংলাদেশের। উন্নয়নের মহাসড়কে যেতে প্রস্তুতি দরকার। প্রস্তুতি ছাড়াই মহাসড়কে উঠে গেছে। প্রস্তাবিত বাজেটে আন্তর্জাতিক প্রেক্ষাপটের সঙ্গে কোনো মিল নেই।

ভ্যাট সম্পর্কে ড. সালেহউদ্দিন বলেন, দেশের সব মানুষ নিজেদের আয়-ব্যয়ের হিসাব রাখার মতো অবস্থানে এখনও পৌঁছায়নি বাংলাদেশ। এই অবস্থায় প্যাকেজ ভ্যাটের পরিবর্তে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এই ভ্যাটের চাপে পড়বে ভোক্তা। ভোক্তা থেকে ১৫% ভ্যাট আদায় করা হলেও তা সঠিকভাবে সরকারি কোষাগারে যাবে বলে আমার মনে হয় না।

সামাজিক সুরক্ষায় ব্যয় বৃদ্ধির বিষয়ে এই অর্থনীতিবিদ বলেন, সামাজিক সুরক্ষায় ২৬ হাজার কোটি টাকার মতো রাখা হয়েছে। যারা সুরক্ষিত- তাদের আরো সুরক্ষা দেওয়া হচ্ছে। আর যারা সুরক্ষিত নয়- তাদের বিষয়ে কিছু বলা হয়নি।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে বাজেটের মাত্র ৫ দশমিক ১ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ নিম্ন আয়ের মানুষের জন্য এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের স্বাস্থ্য খাতের ব্যয় ২-৩ গুণ বাড়ানো উচিৎ। সেটা করা হয়নি। এই খাতের বরাদ্দ নামমাত্র বাড়ানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্তিমূলক কিছু নেই !

আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭