বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বিডার নির্বাহী পরিষদের ৭ম সভা অনুষ্ঠিত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী পরিষদের ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় বিডার নির্বাহী সদস্য মো. আলতাফ হোসেন ও নাভাস চন্দ্র মণ্ডল, সচিব অজিত কুমার পাল এফসিএসহ সংস্থার সংশ্লিষ্ট পরিচালক ও উপপরিচালকরা উপস্থিত ছিলেন।

সভায় বিডার অর্গানোগ্রাম ও সংশ্লিষ্ট তথ্যাদি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতামতসহ দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ, বিদেশে বাংলাদেশের বিনিয়োগসংক্রান্ত নীতিমালা প্রণয়ন বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সমন্বয়ে দ্রুত আন্তঃমন্ত্রণালয় মতবিনিময় সভা আহ্বান জানানো হয়।

এছাড়া দেশীয় শিল্প উদ্যোক্তাদের গ্লোবাল ভ্যালু চেইন-এ সম্পৃক্তকরণে লিংকেজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। এই প্রোগ্রামের আওতায় নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়সহ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সহায়তা নিয়ে প্রশিক্ষণ মডিউল চূড়ান্তকরণের বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে ভারতসহ প্রতিবেশী দেশসমূহের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে অর্থনৈতিক করিডোর বাস্তবায়নের সুফল সংক্রান্ত একটি কি-নোট উপস্থাপন করা হয়।

এছাড়া সভায় ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধি অন্তর্ভুক্তিকরণ, রেমিট্যান্স, রয়্যালটি, টেকনিকাল নো-হাউ ও অন্যান্য টেকনিক্যাল ফিস প্রত্যাবাসন প্রস্তাব অনুমোদন, পারমিশন ফি ফান্ড থেকে ব্যয়, দেশি-বিদেশি বিভিন্ন স্যুভেনির ও ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রদান ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডার নির্বাহী পরিষদের ৭ম সভা অনুষ্ঠিত !

আপডেট সময় : ১২:৩১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ মে ২০১৭