বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বাজেটে কোনো শৃঙ্খলা নেই: আকবর আলি খান !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশের বাজেটে কোনো শৃঙ্খলা নেই বলে মন্তব্য করেছেন প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান। গতকাল শনিবার গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) উদ্যোগে ‘জাতীয়বাজেট ২০১৭-১৮ : শেষ মুহূর্তের ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আকবর আলি খান বলেন,  সংসদে বাজেট পাস নিছক আনুষ্ঠানিকতা। এতে জনমতের কোনো প্রতিফলন নেই।

বাজেট নিয়ন্ত্রণ করেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী উল্লেখ করে তিনি বলেন, বাজেট আলোচনায় সাংসদেরা মুক্তিযুদ্ধের শহীদ, জাতির পিতাসহ বিভিন্নজনের প্রশংসা করেই সময় পার করেন। বাজেট নিয়ে প্রকৃত কোনো আলোচনা করেন না। বাংলাদেশের বাজেটের মৌলিক পরিবর্তন প্রয়োজন।

অনুষ্ঠানে প্রাক্তন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এত বড় বাজেটের যৌক্তিকতা কী? রপ্তানি ও প্রবাসী আয়ে শ্লথগতি চলছে। কাঁচামাল আমদানি কমলেও মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়ছে, এর মাধ্যমে অর্থ পাচার হচ্ছে কিনা, খতিয়ে দেখা প্রয়োজন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক্তন  চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, ভ্যাট হার ১৫ শতাংশ রেখে স্তর ঠিক করা উচিত। পিআরআই কার্যালয়ে এ আলোচনাটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাজেটে কোনো শৃঙ্খলা নেই: আকবর আলি খান !

আপডেট সময় : ১১:১৮:০৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৮ মে ২০১৭