বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ভ‌্যাট অনলাইনে ব‌্যাপক সাড়া মিলছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৩:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭
  • ৭৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অভ‌্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম‌্যান মো. নজিবুর রহমান বলেছেন, ভ‌্যাট অনলাইনে আমরা ব‌্যাপক সাড়া পাচ্ছি। বর্তমানে ব‌্যবসায়ী সমাজসহ করদাতাদের কাছে ভ‌্যাট নিবন্ধন, টিআইএন, অনলাইন রিটার্ন বেশ পরিচিত।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে প্রথমবারের মতো আয়োজিত ভ‌্যাট মেলা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব‌্যে এনবিআর চেয়ারম‌্যান বলেন, করদাতাদের জন‌্য আয়কর মেলা ও আয়কর সপ্তাহ উদযাপন করেছি। এবার নতুন একটি মেলা যুক্ত হলো তা হলো ভ‌্যাট নিবন্ধন মেলা। ভবিষ‌্যতে অনলাইনে কীভাবে সেবা পাওয়া যায়, করদাতারা তার একটি ধারণা পাবেন। তাছাড়া ব‌্যবসায়ীরা ভ্যাট নিবন্ধন হাতে হাতে পেয়ে যাবেন। ভ‌্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন- আমাদের এমন শ্লোগানের বাস্তব একটি রূপ দেখতে পাচ্ছি আজকের ভ‌্যাট মেলায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ‌্যাট অনলাইনে আমরা ব‌্যাপক সাড়া পাচ্ছি। বর্তমানে ভ‌্যাট নিবন্ধন, টিআইএন, অনলাইন রিটার্ন আজ ব‌্যবসায়ী সমাজের সাথে বেশ পরিচিত নাম। জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি ই-টিআইএন নিবন্ধন, ভ‌্যাট নিবন্ধন অত‌্যন্ত কার্য্করী বিষয়। বিদেশ যাওয়ার সময় একটি পাসপোর্ট নম্বর হলেই আপনি একজন পরিচিত মানুষ।

ঢাকা-পূর্ব কমিশনারেটের ১২ তলায় মেলা আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন শেষে এনবিআর চেয়ারম‌্যান মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন এবং কয়েকজন ভ‌্যাট নিবন্ধন করা করদাতার মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
অনুষ্ঠানে এনবিআর সদস‌্য আব্দুর রাজ্জাক, মহাপরিচালক (সিইসি) বেলাল উদ্দিন এবং কাস্টমস এক্সাইজ ও ভ‌্যাট কমিশনারেট ড. এ কে এম নুরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ভ্যাট নিবন্ধন নিয়ে করদাতাদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি ও ভ্যাট নিবন্ধন সংখ্যা বাড়াতে ভ্যাট নিবন্ধন মেলা।
গতকাল (১৬ মে) শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। রাজধানীর চারটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ) ও রংপুর ভ্যাট কমিশনারেটে ১৬ মে থেকে ১৮ পর্যন্ত চলবে ভ্যাট নিবন্ধন মেলা।

১৮ মে থেকে ২০ মে পর্যন্ত রাজশাহী, যশোর, খুলনা এবং ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে চলবে এই মেলা।

মেলা উপলক্ষে সকাল থেকেই মাইকিং এবং মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ শুরু হয়েছে। আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন কার্যকর হবে এবং পুরাতন ১১ ডিজিটের ভ্যাট নিবন্ধন বাতিল হয়ে যাবে। নতুন নিবন্ধনে ৯ ডিজিটের নতুন নম্বর দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ভ‌্যাট অনলাইনে ব‌্যাপক সাড়া মিলছে !

আপডেট সময় : ১২:৪৩:৪৪ অপরাহ্ণ, বুধবার, ১৭ মে ২০১৭