বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বাংলাদেশকে দ্বিগুণ সহায়তা দেবে এডিবি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭
  • ৭৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৬ সালের চেয়ে চলতি বছর বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তা প্রায় দ্বিগুণ হবে বলে জানিয়েছেন এডিবির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক হান কিম। তিনি বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশ ৮ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। তবে এজন্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সক্ষমতাও বাড়াতে হবে।

গত রোববার এডিবির বোর্ড অব গভর্নর্সের ৫০তম বার্ষিক সভায় এক ব্রিফিংয়ে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ব্রিফিংয়ে এডিবির দক্ষিণ এশীয় বিভাগের উপ-মহাপরিচালক দিয়েশ সরণ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

২০১৬ সালে বাংলাদেশের ১০ প্রকল্পে ১১০ কোটি ডলার ঋণ অনুমোদন করে এডিবি। এ বছর তা ২০০ কোটি ডলার হতে পারে বলে জানান হান কিম। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি এখন উদীয়মান। নীতি প্রণয়ন ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশটি সঠিক পথে আছে। তবে আরো সামনে এগোতে হলে আরো বেশি বিনিয়োগ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ অনেকের তুলনায় ব্যতিক্রম। এর অর্থনীতির আকার দ্রুত বাড়ছে। বাংলাদেশ প্রকৃত অর্থেই উদীয়মান অর্থনীতির দেশ।

দিয়েশ সরণ বলেন, দক্ষিণ এশিয়ায় এডিবির ঋণ বৃদ্ধির বড় উপকারভোগী বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশে এখন একক প্রকল্পে বড় অংকের ঋণ দিচ্ছে। এ বছর বিদ্যুতের একটি প্রকল্পে ৬৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এডিবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশকে দ্বিগুণ সহায়তা দেবে এডিবি !

আপডেট সময় : ১১:৫৪:১৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৯ মে ২০১৭