বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

যেকোনো মূল্যে এডিআরকে শক্তিশালী করা হবে !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৪:৪১ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
  • ৭৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যেকোনো মূল্যে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ইউনিটকে সক্রিয় ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
গতকাল শনিবার এনবিআরের সম্মেলনকেন্দ্রে চলতি অর্থবছরের রাজস্ব পর্যালোচনা সভায় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

নজিবুর রহমান বলেন,আমরা এডিআরকে স্বচ্ছ করব। এজন্য আমাদেরকে গ্লাস হাউস প্রস্তুত করতে হবে। যেকোনো মূল্যে এডিআরকে  সক্রিয় ও শক্তিশালী করতে হবে।

মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কাস্টমস, আয়কর ও ভ্যাট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা, এনবিআরের প্রথম ও দ্বিতীয় সচিব এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট কমিশনার ও মহাপরিচালকগণ।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে নজিবুর রহমান বলেন, ‘২০১৭ সালের জুনের মধ্যে এনবিআরকে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য সকলকে সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহার করে অভীষ্ট উদ্দেশ্য সাধন করতে হবে।

তিনি আরো বলেন, রাজস্ব আহরণ, বকেয়া কর আদায় ও কর বিষয়ে সচেতনতা সৃষ্টির যে গতি সৃষ্টি হয়েছে, সেটিকে সবক্ষেত্রে আরো বেগবান করে এগিয়ে নিতে হবে। সভায় ২০১৭ সালের জুনের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এজন্য সংশ্লিষ্ট সবাইকে সামর্থ্যের সর্বোচ্চ সদ্ব্যবহার করে অভীষ্ট লক্ষ্য অর্জনের আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেকোনো মূল্যে এডিআরকে শক্তিশালী করা হবে !

আপডেট সময় : ১২:৫৪:৪১ অপরাহ্ণ, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭