মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

জানেন কি চর্বি কি সত্যিই হৃদরোগের কারণ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্পৃক্ত চর্বির সঙ্গে হৃদরোগের সম্পর্ক নেই বলে দাবি করলেন একদল চিকিৎসক। তাদের দাবি- ঘি, মাখনের মতো প্রাণিজ চর্বি খাবার তালিকা থেকে বাদ দিলেই হৃদরোগের ঝুঁকি কমে যাবে না। এটা একটা ভ্রান্ত ধারণা। উপরন্তু, প্রতিদিন ২২ মিনিট হাঁটা (সেকেন্ডে তিন কদম), বাড়িতে তৈরি সুষম খাদ্য খাওয়া ও চাপমুক্ত থাকা কার্যকরভাবে হৃদরোগের ঝুঁকি হ্রাস করতে পারে।

লন্ডনের পাসকল মেইর অব ইউনিভার্সিটি কলেজের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. অসিম মালহোত্রার নেতৃত্বাধীন চিকিৎসক দল এ দাবি করেছেন। তারা বলেছেন, প্রাণীজ চর্বি রক্তনালী ব্লক করে করে, দীর্ঘদিন ধরে চলে আসা এই ধারণাটা একেবারেই ভুল।

যদিও তাদের এ বক্তব্যকে অযাচিত ও ঠিক নয় বলে মন্তব্য করেছেন চিকিৎসকদের আরেকটি পক্ষ।

ব্রিটিশ স্পোর্টস মেডিসিন জার্নালের এক উপ-সম্পাদকীয়তে লন্ডনের পাসকল মেইর অব ইউনিভার্সিটি কলেজের ডা. মালহোত্রা এবং আমেরিকান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক রিতা রেডবার্গ বলেন, সাধারণ মানুষ এমনকি চিকিৎসকদের মধ্যেও একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে, সম্পৃক্ত চর্বি রক্তনালী বন্ধ করে দেয়। সত্যিকার অর্থে পনির, মাখনের মতো খাবারগুলো এতটা ক্ষতিকর নয়।

বিশেষজ্ঞদের মতে,  উল্টো কিছু চর্বি যেমন জলপাই তেল, বাদামের তেল হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। তাই চর্বি নিয়ে আমাদের চলমান ভুল ধারণা এখনই বদলাতে হবে। হৃদরোগকে দূরে রাখতে হলে দৈনিক ২২ মিনিট হাঁটা, সতেজ ও সুষম খাদ্য গ্রহণের বিকল্প নেই।

তারা বলেন, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী সপ্তাহে ১৫০ মিনিট অথবা দিনে ২২ মিনিট হাঁটা সাড়ে তিন থেকে সাড়ে চার বছর আয়ু বাড়িয়ে দিতে পারে। একইসঙ্গে প্রক্রিয়াজাত ও ফাস্ট ফুড বর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন এ গবেষকরা। ডা. মালহোত্রা বলেন, চিকিৎসকরা শুধু চর্বি জাতীয় খাবার বর্জনের কথা বলেন। কিন্তু আসল শত্রু হলো প্রক্রিয়াজাত খাবার ও ফাস্ট ফুড। তার মতে অধিক তেলযুক্ত খাবার খাওয়ায় কোন বাধা নেই। তবে বাড়িতে রান্না করা সতেজ খাবার খেতে হবে। শর্করা জাতীয় খাবারগুলো কম প্রক্রিয়াজাত হতে হবে। যেমন আশসহ আটার রুটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

তবে তাদের এ মতামতকে পাল্টা যুক্তি দিয়ে উড়িয়ে দিয়েছেন অনেকে।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ডা. মাইক নাপটন বলেন, কয়েক দশক ধরে অসংখ্য গবেষণায় প্রমাণিত হয়েছে যে, সম্পৃক্ত চর্বিযুক্ত খাবার শরীরে ক্ষতিকর এলডিএল কলেস্টেরল বাড়িয়ে দেয় যা হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

সূত্র: ডেইলি মেইল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

জানেন কি চর্বি কি সত্যিই হৃদরোগের কারণ !

আপডেট সময় : ০৭:৫৪:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৬ এপ্রিল ২০১৭