মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে শেভরন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৩৪:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৭৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি কোম্পানি শেভরন।
এ লক্ষ্যে চীনের হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেডের কাছে বাংলাদেশে তাদের পুরো সম্পদ বিক্রির চুক্তি চূড়ান্ত করেছে কোম্পানিটি। তবে কত টাকায় শেভরনের সম্পদ বিক্রি হচ্ছে তা জানা যায়নি। বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্রে বিনিয়োগ রয়েছে শেভরনের। ক্ষেত্রগুলো থেকে উত্তোলিত গ্যাসের একটি অংশের মালিক তারা, যা সরকার নির্ধারিত মূল্যে কিনে নেয়।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ চুক্তির কথা জানিয়েছে শেভরন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেভরন করপোরেশন বাংলাদেশে তাদের সব সম্পদ বিক্রি করে দেওয়ার বিষয়ে হিমালয় এনার্জির সঙ্গে চুক্তিতে পৌঁছেছে। এর ফলে বাংলাদেশের বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ ব্লকের গ্যাস উত্তোলনের দায়িত্ব পাচ্ছে হিমালয় এনার্জি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিদিনের অর্ধেকেরও বেশি গ্যাস সরবরাহের নিয়ন্ত্রণ চীনের হাতে যাচ্ছে।

গত দুই বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় লোকসান সামাল দিতে শেভরন বাংলাদেশের তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে বলে কিছু দিন ধরেই খবর আসছিল সংবাদমাধ্যমে। এর মধ্যে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানি জানায়, ২০১৭ সালে প্রায় হাজার কোটি ডলারের সম্পদ তারা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে।

গত বছর মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি সান র‌্যামন শেভরনের গ্যাস সম্পদ বিক্রিতে সহযোগিতা করছে। ২০১৭ সালের মধ্যে তারা বিভিন্ন দেশে থাকা শেভরনের ১ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে। ব্লুমবার্গের দাবি অনুযায়ী, ওই ‘বিভিন্ন দেশ’ এর মধ্যে বাংলাদেশও রয়েছে।

প্রতিবেদনে ওই সংবাদমাধ্যম জানায়, গত এক দশকের মধ্যে জ্বালানি তেলের দরপতনের ফলে তেল-গ্যাস কোম্পানিগুলো এ বছর তাদের ৫০ বিলিয়ন ডলারের সম্পদ বিক্রির ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের তেল-গ্যাস কম্পানিগুলোর মধ্যে ইক্সন মবিল করপোরেশনের পর সবচেয়ে বড় কোম্পানি শেভরন। তেলের দরপতনের ফলে চলতি বছরের জুলাইয়ে সবচেয়ে বড় আর্থিক সংকটে পড়ে শেভরন। ২০০১ সালের পর এর আগে এমন লোকসানের মুখে পড়তে হয়নি কোম্পানিটিকে।

আর্থিক সংকট কাটাতে শেভরন বাংলাদেশে থাকা তাদের প্রায় ২০০ কোটি (২ বিলিয়ন) ডলার মূল্যের গ্যাসসম্পদ বিক্রির উদ্যোগ নিয়েছে। ভারত ও চীনের কিছু তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান তা কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। তবে শেষ পর্যন্ত চীনের হিমালয় এনার্জি কোম্পানির কাছে বিক্রি করল শেভরন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

 পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে শেভরন !

আপডেট সময় : ১২:৩৪:৫৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭