বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫৩:৩১ অপরাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
  • ৮২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক জনি নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের মোঃ সাইদুল হক বাহারের পুত্র। গত সোমবার ভোরে বাহরাইনের কোদাইবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি বাহাদুরের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে তৃতীয়। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।

গ্রামের শহিদুর রহমান রিপন জানান, প্রায় দেড় বছর আগে জনি(২৬) জীবিকার উদ্দেশ্যে বাহরাইনের মানামা এলাকায় পাড়ি দেয়। সেখানে একটি কোম্পানীর মালামাল ডেলিভারির কাজ করতো। সোমবার ভোরে মোটর সাইকেলে মাল নিয়ে যাওয়ার পথে অপর একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত !

আপডেট সময় : ১২:৫৩:৩১ অপরাহ্ণ, বুধবার, ১২ এপ্রিল ২০১৭