শনিবার | ২১ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন Logo জীবননগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo সাতক্ষীরায় ব্র্যাক-এর উদ্যোগে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ভাষা নিয়ে ভাসাভাসা কথা: ভাষা দিবস ও রাজনীতির ভাষা ড. মাহরুফ চৌধুরী Logo চাঁদপুর রোটারি ক্লাব ও ঢাকা সেন্ট্রালের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রমাদান উপহার বিতরণ Logo গাইবান্ধার সাদুল্যাপুরে  গণপিটুনিতে নিহত ২ Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

ভেনিজুয়েলায় মার্কিন তেল কোম্পানি পাঠানোর ঘোষণা ট্রাম্পের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:০৪:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
  • ৭৩৮ বার পড়া হয়েছে

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সম্পদ কাজে লাগাতে মার্কিন তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শনিবার ফ্লোরিডায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

পাম বিচ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার ভোরে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী।

এই অভিযানে মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের দেশের বিশাল সব তেল কোম্পানিকে ভেনেজুয়েলায় পাঠাব। সেখানে তারা কোটি কোটি ডলার বিনিয়োগ করবে এবং দেশটির ভেঙে পড়া তেল অবকাঠামো মেরামত করবে, আর এর মাধ্যমে তারা ওই দেশের জন্য অর্থ উপার্জন শুরু করবে।’

তবে তিনি এটিও স্পষ্ট করে দিয়েছেন যে ভেনিজুয়েলার তেলের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এখনই উঠছে না এবং এটি পুরোপুরি বহাল থাকবে।

২০১৭ সালে ওয়াশিংটন ভেনিজুয়েলার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় এবং এর দুই বছর পর দেশটির তেলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বর্তমানে ওপেক-এর তথ্য অনুযায়ী, ভেনিজুয়েলা দিনে ১০ লাখ ব্যারেলেরও কম অপরিশোধিত তেল উৎপাদন করে। নিষেধাজ্ঞার কারণে তারা এই তেলের বেশির ভাগই কালোবাজারে অনেক কম দামে বিক্রি করে আসছিল।

ট্রাম্পের দাবি, কারাকাস এই তেলের টাকা দিয়ে মাদক সন্ত্রাস, মানবপাচার ও হত্যাকাণ্ডের মতো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত।

২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরপরই ট্রাম্প বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে ভেনিজুয়েলায় কাজ করার অনুমতি দেওয়া সব লাইসেন্স বাতিল করেন।

শুধুমাত্র মার্কিন কোম্পানি শেভরন এই নিষেধাজ্ঞার বাইরে ছিল।

শেভরন বর্তমানে ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিডিভিএসএ-এর সঙ্গে যৌথভাবে চারটি তেলক্ষেত্রে কাজ করছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাগামী সব ট্যাঙ্কারের ওপর পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ২০২৩ সালের হিসাব অনুযায়ী, বিশ্বের মোট তেলের মজুদের ১৭ শতাংশই রয়েছে ভেনেজুয়েলায়। তবে বছরের পর বছর অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে দেশটি শীর্ষ উৎপাদক হতে পারেনি।

ভেনিজুয়েলার তেলের মান কিছুটা কম হওয়ায়, তা দিয়ে পেট্রোলের চেয়ে ডিজেল বা অ্যাসফল্ট বেশি তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরীয় অঞ্চলে এই ধরনের তেল পরিশোধন করার জন্য বিশেষ শোধনাগার রয়েছে।

অবশ্য অনেক বিশেষজ্ঞ মনে করছেন, তেলের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যই এখানে বড়।
পরামর্শক প্রতিষ্ঠান ‘শোর্ক গ্রুপ’-এর বিশ্লেষক স্টিফেন শোর্ক গত মাসে এএফপি-কে বলেন, ‘ভেনেজুয়েলার তেল ছাড়াও যুক্তরাষ্ট্র খুব ভালো অবস্থানে আছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে রেললাইনের লোহার পাত ভেঙে ৪ ঘণ্টা ট্রেন চলাচলে বিঘ্ন

ভেনিজুয়েলায় মার্কিন তেল কোম্পানি পাঠানোর ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০৪:০৪:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ জানুয়ারি ২০২৬