রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক Logo খুলনায় অপহৃত শিশু উদ্ধার : অপহরণকারী গ্রেফতার Logo দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে Logo গ্রাহক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে চাঁদপুরে ন্যাশনাল ব্যাংকের ৪৩ বছর পূর্তি উদযাপন Logo খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন,বিচার দাবিতে ডিবি অফিস ঘেরাওয়ের ঘোষণা Logo ইবিস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে সোহরাব ও রাজীব

টেকনাফে দীর্ঘদিন ধরে এনজিও গাড়ীর ড্রাইভার পরিচয়ে ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক: অবশেষে বিপুল পরিমাণ ইয়াবাসহ কোস্ট গার্ডের হাতে ধরা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৭৯৯ বার পড়া হয়েছে

জিয়াবুল হক, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। সেই দীর্ঘদিন ধরে এনজিও গাড়ীর ড্রাইভার পরিচয়ে দিয়ে ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেলেও অবশেষে ৪২ হাজার পিস ইয়াবাসহ কামাল হোসেনকে আটক করেছে কোস্ট গার্ড।
আটককৃত আসামী হল, টেকনাফ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড দক্ষিণ ডেইল পাড়া এলাকার ড্রাইভার কামাল হোসেন (৪৬)।
বুধবার ১৯ নভেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, ১৯ নভেম্বর বুধবার সকাল ১০ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের কাঞ্জারপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি নোয়াহ্ ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে বনেটের নিচে লুকায়িত প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৪২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত গাড়ি, মাদক ও আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

টেকনাফে দীর্ঘদিন ধরে এনজিও গাড়ীর ড্রাইভার পরিচয়ে ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক: অবশেষে বিপুল পরিমাণ ইয়াবাসহ কোস্ট গার্ডের হাতে ধরা

আপডেট সময় : ০৬:২০:৫৩ অপরাহ্ণ, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫