বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | শীতকাল
শিরোনাম :
Logo চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান Logo পোস্টাল ভোট দিতে ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবীর নিবন্ধন Logo কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত Logo চাঁদপুরে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা Logo জাল সিএস কপি ও ভুয়া নথিতে এমপিও আবেদন অগ্রায়ন—গাইবান্ধা জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুবির ন্যাশনালিস্ট টিচার্স এসোসিয়েশন (এনটিএ) এর বিবৃতি Logo মহান বিজয় দিবসে চাঁদপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলাদ ও দোয়া Logo বিজয় দিবসে মনোনয়নপত্র উত্তোলন করলেন ধানের শীষের এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক Logo চাঁদপুরে গণফোরামের বিজয় দিবসের আলোচনা সভা এ বিজয় কোনো একক দলের নয়, এটি জাতির ঐতিহাসিক অর্জন-এডভোকেট সেলিম আকবর Logo মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের গৌরবময় সংবর্ধনা

সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৩:০৫ অপরাহ্ণ, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে

ড্যানিশ রিফিউজি কাউন্সিলের প্রধান শার্লট স্লেন্ত জানিয়েছেন, উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে চলমান সংঘাতের কারণে অর্ধেকেরও বেশি মানুষের মানবিক সাহায্যের প্রয়োজন।

কায়রো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘাত শুরুর পর হাজার হাজার মানুষ নিহত হয়েছে। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষকে বাস্তুচ্যুত হয়েছে এবং এটি বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে।

সম্প্রতি প্রতিবেশী দেশ চাদের সীমান্তবর্তী একটি অঞ্চল পরিদর্শনের পর ড্যানিশ শরণার্থী কাউন্সিলের মহাসচিব শার্লট স্লেন্ত এই সপ্তাহে ফোনে এএফপিকে বলেন, ‘আমরা এমন এক পরিস্থিতি দেখছি, যেখানে ৩ কোটিরও বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। এটি সুদানের জনসংখ্যার অর্ধেকের বেশি।

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের যে দুর্ভোগ দেখছি তা অকল্পনীয়।’

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সুদানের জনসংখ্যা ছিল প্রায় ৫ কোটি।

চাদের সীমান্তবর্তী দারফুর অঞ্চলে সাম্প্রতিক সময়ে তীব্র লড়াই হয়েছে। গত কয়েক সপ্তাহে সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। আরএসএফ ১৮ মাসের অবরোধ শেষে দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি এল-ফাশের শহর দখল করেছে এবং নৃশংসতার খবর বেড়েই চলেছে।

স্লেন্ত বলেন, ‘এখানে এমন সব লঙ্ঘন ঘটছে যা আন্তর্জাতিক মানবিক আইনকে অতিক্রম করছে।’

তিনি জানান, এনজিওর পর্যবেক্ষণে সুদানে গণহত্যা ও যৌন সহিংসতার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ‘আমরা আটক, অপহরণ, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং নির্যাতনের ঘটনা দেখছি।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর শহরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান

সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন

আপডেট সময় : ১১:০৩:০৫ অপরাহ্ণ, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫