শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

নিশ্চিত জয়ের ঘোষণা দিয়ে মনোনয়ন কিনলেন হাসনাত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:২১:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৭৮০ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় হাসনাত বলেন, ‘আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা মেম্বার ইলেকশনেও পাস করবো না, জামানত বাজেয়াপ্ত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়েই দেবিদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কুমিল্লা-৪ আসনটি আজকেই নিশ্চিত হয়েছে। আমরা এখন সামনে যে নির্বাচনটি আছে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটির (বিজয়ের) আনুষ্ঠানিকতা অর্জন করবো।’
তিনি বলেন, ‘আমি সংসদে দেবিদ্বারের হয়ে প্রতিনিধিত্ব করতে চাই। দেবিদ্বারের মাটি, পানি, বাতাস আমাকে হৃদয় দিয়ে টানে। প্রতিটি মানুষ আমার আত্মীয়ের মতো। শৈশব, কৈশোর ও শিক্ষাজীবনের স্মৃতি এখানে আমার সঙ্গে জড়িত।’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

নিশ্চিত জয়ের ঘোষণা দিয়ে মনোনয়ন কিনলেন হাসনাত

আপডেট সময় : ১২:২১:১৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫