শনিবার | ৭ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায় Logo খুবিতে ‘নৈয়ায়িক ভয়েসক্রাফট’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo খুবিতে ‘রান ফর ফিউচার বাংলাদেশ’ কর্মসূচি অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির Logo দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটির অগ্রযাত্রা Logo প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন Logo হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ দিনভর গণসংযোগ Logo হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটি-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত Logo চাঁদপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে নেতাকর্মীদের ঢল Logo চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ইবিতে ই-পেমেন্ট চালুতে ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ই-পেমেন্ট সেবা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক পিএলসি’র সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় ভিসি অফিসের কনফারেন্স রুমে এই চুক্তি সম্পন্ন হয়। এর ফলে শিক্ষার্থীরা এখন থেকে সেলফিন অ্যাপ ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।
সমঝোতা স্মারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইসলামী ব্যাংকের পক্ষে এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও সিএইচআরও ড. মোঃ কামাল উদ্দীন জসিম। অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান হিসেবে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মোঃ শফিউল আজম। সঞ্চালনা করেন আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, ফাইন আর্টস বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ কামরুল হাসান, আইআইইআর পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, আইসিটি সেল পরিচালক প্রফেসর ড. মুহাঃ শরিফুল ইসলাম, অর্থ ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আনার পাশা, পরিকল্পনা ও উন্নয়ন অফিস পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের দীর্ঘদিনের দাবি ছিল অনলাইন পেমেন্ট চালু করা। এ চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল সেবা ব্যবহারে নতুন সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে দ্রুত সেবা কার্যকর করার নির্দেশ দেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জাবিতে নির্বাচনী বিতর্ক, প্রতীকী গণভোটে সংস্কারের পক্ষে রায়

ইবিতে ই-পেমেন্ট চালুতে ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি

আপডেট সময় : ১০:৫১:৩৫ অপরাহ্ণ, শনিবার, ৮ নভেম্বর ২০২৫