শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

খুবিতে এআই ফর একাডেমিক এন্ড রিসার্চ এক্সিলেন্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘এআই ফর একাডেমিক এন্ড রিসার্চ এক্সিলেন্স’ শীর্ষক এক প্রশিক্ষণ আজ ৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকালে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
এ সময় তিনি বলেন, এআই আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজ সহজ করে দিয়েছে। এআই ব্যবহারের পদ্ধতি জানতে হবে এবং এর মাধ্যমে ভালো কাজগুলো শেখা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এআই-ভিত্তিক নতুন সিস্টেম ডেভেলপ করতে হবে। তিনি শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও এআই বিষয়ক প্রশিক্ষণের আয়োজনের ব্যাপারে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, অনেকে এখনো এআই প্রযুক্তির সঙ্গে পুরোপুরি পরিচিত নয়। এআই-এর কারণে পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে, তবে এর অপব্যবহারের কারণে নৈতিক ও সামাজিক চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। ছবি সম্পাদনা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে এআই ব্যবহারের ফলে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। তবুও এআই ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে, যা আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মো. নূরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকার বিজনেস এন্ড ইকোনমিক্স স্কুলের সিনিয়র লেকচারার কাজী তাফসিরুল ইসলাম। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার একাডেমিক ও গবেষণাক্ষেত্রে কার্যকর প্রয়োগ, নৈতিক ব্যবহার এবং গবেষণার গুণগত মান উন্নয়নে এআই টুলস ব্যবহারের নানা দিক তুলে ধরেন।
এ প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

খুবিতে এআই ফর একাডেমিক এন্ড রিসার্চ এক্সিলেন্স শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২৪:৩৮ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫