রবিবার | ৫ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান Logo খুবির কলা ও মানবিক স্কুলের নতুন ডিন অধ্যাপক ড. মো. দুলাল হোসেন Logo ডাব থেকে টিউমার: শাহরাস্তিতে চিকিৎসা দক্ষতায় আস্থার নাম ডা. মো. আরিফুল হাসান Logo থানায় ডুকে ওসিসহ পুলিশ সদস্যদের উপর হামলায় এজাহার ভুক্ত যুব জামাতের ২ নেতা  ডিবির হাতে গ্রেফতার  Logo নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস Logo খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল Logo বীরগঞ্জ ক্লিনিকে সিজারে প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষ পলাতক Logo হরমুজ ইস্যুতে ‘উসকানিমূলক পদক্ষেপ’ থেকে বিরত থাকার আহ্বান ইরানের Logo মধ্যপ্রাচ্য যুদ্ধ এখন বৈশ্বিক সংকটে রূপ নিয়েছে, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : আমির খসরু Logo খুবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রাইভেট কার জব্দ, চালক পলাতক

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৮৩০ বার পড়া হয়েছে

জেলার পৌর এলাকায় পুকুরে ডুবে মো. রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাতগাড়ি নামক এলাকায় বাড়ি সংলগ্ন পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব চুয়াডাঙ্গা শহরের এতিমখানাপড়ার মো. সেলিমের ছেলে। সে এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলো।

নিহত রাকিবের প্রতিবেশী খাজির আহমেদ জানান, সাতগাড়ি এলাকায় একটি পুকুরে রাকিব ও তার বন্ধুরা গোসল করতে যায়। এসময় রাকিব পানিতে ঝাঁপ দেয়। পরে পুকুর থেকে না ওঠায় তার সাথে থাকা অন্য বন্ধুরা পানি থেকে তাকে উদ্ধার করে। এ সময় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, রাকিব অত্যান্ত মেধাবী ছাত্র ছিলো। ক্লাসে সে ফার্স্ট বয় ছিলো। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকহত।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, সদর হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তত করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে ইয়েস প্রোগ্রাম: তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৪৩:৪২ অপরাহ্ণ, বুধবার, ১ অক্টোবর ২০২৫