শুক্রবার | ১৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন Logo ঈদের আনন্দ ভাগাভাগি: ৫ শতাধিক পরিবারের মাঝে উপহার দিলেন শেখ আবদুল্লাহ Logo সাহসী কলমে পথচলা: চাঁদপুরের একমাত্র নারী সাংবাদিক সাবিত্রী রানী ঘোষ Logo চাঁদপুর এলজিইডিতে সম্মাননা অনুষ্ঠান: বিদায়ী নির্বাহী প্রকৌশলীকে শ্রদ্ধা, নবাগতকে স্বাগত Logo কয়রায় পাথরখালী আগারঘেরী খালের পুনঃখনন কাজের উদ্বোধন Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

৬ থেকে ১৩% ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দুই ঘণ্টায় ভোট পড়েছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬
  • ৭২৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য নিয়ে দেখা গেছে, প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ার হার ৬ থেকে ১৩ শতাংশ। ঢাকা ৬,১২, ১৩,১৪ ও ১৫ এই পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য এটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে যাওয়া শুরু করেন ভোটাররা। তবে অন্তত চারটি কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, একেকটি ভোট পড়তে সময় লাগছে দুই থেকে তিন মিনিট। তবে এটা সামগ্রিক চিত্র নয়।

প্রথমবার ভোট দিতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেমন ভোট দেওয়ার জন্য সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে চলে এসেছিলেন সাদিয়া আক্তার। পৌনে ৮টায় তিনি ভোট দেন। তাঁর সঙ্গে দেখা হয় আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনের কেন্দ্র এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে।

সাদিয়া এই কলেজেই পড়াশোনা করছেন। তিনি বলেন, প্রথমবার ভোট দিতে এসে খুবই ভালো লাগছে। ভোট কেন্দ্রে আসতে ও ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।

বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ইন্নি আক্তার (২২)। স্বামীর কর্মস্থলের সুবাদে তিনি সাভারে থাকেন। বেরাইদে বাবা মা থাকেন। তিনি এখানেকার ভোটার। ইন্নি বলেন, ‘ আমার যে কী ভালো লাগছে। ভোট দেওয়ার জন্য সাভার থেকে এসেছি দুই দিন আগে। প্রথমবার ভোট দিচ্ছি। আমার ভোট আমি দিচ্ছি। ভোট জালিয়াতি হচ্ছে না।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে এলজিইডির নতুন নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন

৬ থেকে ১৩% ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দুই ঘণ্টায় ভোট পড়েছে

আপডেট সময় : ১২:৫৫:১০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬