শুক্রবার | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার Logo খুবিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত Logo খুবির কেন্দ্রীয় লাইব্রেরিতে বৈশ্বিক মানসম্পন্ন পরিবেশ গড়ে তোলা হবে: উপাচার্য Logo রোজা শুরু বৃহস্পতিবার Logo পলাশবাড়ীতে যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ Logo পলাশবাড়ীতে জামায়াতের হামলায় বিএনপি’র এজেন্ট নারী কর্মীসহ ২ জন আহত  Logo ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ শুরু, আজনতার অভিনন্দন Logo দক্ষিণ চট্টগ্রামে বুধবার রোজা শুরু করবেন যারা- Logo রমজানে ৩০০ অসহায় পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি Logo ভুট্টায় বিষাক্ত রং মিশিয়ে পশুখাদ্য তৈরি, মিল মালিকের লাখ টাকা জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

রাবিতে প্রো-ভিসি’র ওপর হামলার প্রতিবাদে ইবি জিয়া পরিষদের নিন্দা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. এনামুল হকের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ শাখা। সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর দুপুরে দাফতরিক কাজ শেষে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে প্রো-ভিসিকে কিছু দুষ্কৃতকারী শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় তারা গলা চেপে ধরা, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং নানা অশ্লীল কটূক্তি করে। ঘটনাস্থলে উপস্থিত অনেক শিক্ষক আহত হন। এমনকি ডেপুটি রেজিস্ট্রারের দাঁড়ি ধরে টানাটানি করতেও দেখা যায়। হামলার সময় অধ্যাপক ড. এনামুল হক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিতে হয়।
বিবৃতিতে আরও বলা হয়, জুবেরি ভবনে অবস্থানরত পরিবারগুলোর বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেয় দুষ্কৃতকারীরা। এতে নারী ও শিশুরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিয়া পরিষদের নেতৃবৃন্দ বলেন, “এই নৃশংস ঘটনা শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রাচীন বিদ্যাপীঠকেই কলঙ্কিত করেনি, বরং শিক্ষা ও শিক্ষকতার মহান পেশাকেও অসম্মানিত করেছে। এই কুচক্রী মহল শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়।”
সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে ঘটনার সঙ্গে জড়িতদের স্থায়ী বহিষ্কার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ পোষ্য কোটা পুনর্বহাল এবং শিক্ষক-অফিসারদের ওপর হামলার বিচার দাবিতে কমপ্লিট শাটডাউন ও মানববন্ধন পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তারা হামলার সঙ্গে জড়িত ছাত্রদের ছাত্রত্ব বাতিল এবং প্রার্থিতা বাতিলসহ দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানের প্রথম দিনে এতিমদের নিয়ে অ্যাড সেলিম আকবরের  ইফতার

রাবিতে প্রো-ভিসি’র ওপর হামলার প্রতিবাদে ইবি জিয়া পরিষদের নিন্দা

আপডেট সময় : ০৮:৪২:৩৬ অপরাহ্ণ, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫