বৃহস্পতিবার | ২৬ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন Logo কয়রায় অন্ডকোষ চেপে স্বামীকে হত্যা-স্ত্রী আটক Logo শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩০০ কার্টন সিগারেট জব্দ Logo ঈদে পর্যটকদের ঢল: জমজমাট চাঁদপুর, মুখর ‘মিনি কক্সবাজার Logo চাঁদপুর জেলা কারাগারে ঈদুল ফিতর উদযাপন: বন্দিদের জন্য দিনব্যাপী বিশেষ আয়োজন

উৎসবমুখর  পরিবেশে কয়রায় পালিত হতে যাচ্ছে  শারদীয় দুর্গা উৎসব

খুলনার কয়রায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। গতকাল ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক ঘট অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী ২৯ শে সেপ্টেম্বর মহা সপ্তমী ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী পহেলা অক্টোবর মহানবমী এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা উৎসব শেষ হবে।
খুলনার কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর উপজেলার সাতটি ইউনিয়নে ৫৪ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্দিরে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে। বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক ডেকরেশনে পূজা মন্ডপ গুলোকে সাজানো হয়েছে। পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আরতি, ভজন, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যাবতীয় আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন পরিষদ ।
কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী বলেন, শান্তিপূর্ণ পূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে, প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক জেনারেটর ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি এবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১

উৎসবমুখর  পরিবেশে কয়রায় পালিত হতে যাচ্ছে  শারদীয় দুর্গা উৎসব

আপডেট সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ণ, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫