বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে রনি ও সাজেদুল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৪৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৮৮৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি: মোঃনিয়াজ শফিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোরশেদ আলম রনি ও সাধারণ সম্পাদক সাজেদুল করিম।

সোমবার (১৯ মে) উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলা কল্যাণ পরিষদের এ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি সাকেরুল ইসলাম, ইব্রাহিম জনি, আবিদুল হক রাহাত, মো: আবদুল্লাহ, এস এম সাকিব, দপ্তর সম্পাদক রায়েদ মোহাম্মদ খোকা ও অর্থ সম্পাদক হিসেবে হাসান মাহমুদ সাকিব মনোনীত হয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি মোরশেদ আলম রনি বলেন, ‘আমরা কক্সবাজার জেলার শিক্ষার্থীদের স্বার্থ ও প্রয়োজনে পাশে থাকতে চাই। এই সংগঠনকে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের চর্চার একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তর করতে কাজ করব।’

সাধারণ সম্পাদক সাজেদুল করিম বলেন, ‘এই দায়িত্ব আমাদের কাছে গর্বের। জেলার শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে আমরা কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য,জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে নিয়মিত শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকে। এছাড়া জেলার শিক্ষার্থীদের মধ্যে একতা, সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার পাশাপাশি প্রতিবছর নবীনবরণ, বিদায় অনুষ্ঠান, ক্যারিয়ার কাউন্সেলিং, সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করে থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জবিস্থ কক্সবাজার জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে রনি ও সাজেদুল

আপডেট সময় : ০৬:৪৮:৪৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২০ মে ২০২৫