বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৮:৫৮:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ৭৬১ বার পড়া হয়েছে
সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে কয়েকটি বিষয়ে একমত হয়েছে বিএনপি। ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে সংবিধানের ৮, ৯ ও ১০ অনুচ্ছেদ বিলুপ্তের বিষয়ে একমত হয়েছে দলটি। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

এছাড়া সাংবিধানিক ও আইনানুগভাবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পক্ষে অবস্থান বিএনপির বলেও জানান সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি স্বাধীনভাবে রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিতে আর্টিকেল ৪৮- এর সাথে নতুন ধারা যুক্ত করার মতামত দিয়েছে বিএনপি।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘জরুরি অবস্থা জারি করতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল জড়িত রাখার ব্যাপারে বলা হয়েছে। এ ছাড়া সুপ্রিম জুডিশিয়াল কমিশন যুক্ত করার বিষয়ে আমরা কমিশনের সঙ্গে একমত হয়েছি। তবে রাষ্ট্র বলতে যা বোঝায় তাতে বিচার বিভাগকে যুক্ত করতে চায় কমিশন। রাষ্ট্রের সঙ্গে বিচার বিভাগকে যুক্ত করলে ভালো কিছু হবে না বলে মনে করি। এ ছাড়া রাষ্ট্রের নাম পরিবর্তনে একমত নয় বিএনপি।’

‘পরপর দুইবারের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু একবার গ্যাপ দিয়ে দলের সিদ্ধান্তে হতে পারবেন। অবাধ, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে কেয়ারটেকার সরকারের প্রয়োজনীয়তা আছে বলে জানানো হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।

এ ছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে একমত হয়েছে বিএনপি। নারী প্রার্থীদের নির্বাচনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ম নিরপেক্ষতা বিলুপ্তে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত বিএনপি

আপডেট সময় : ০৮:৫৮:০০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫