বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছি, নতুন মুসিবত আনতে নয়: হাসনাত আবদুল্লাহ

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:১৮:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • ৭৫৫ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো মুসিবত ডেকে আনার জন্য ফ্যাসিবাদ তাড়াইনি। ফ্যাসিবাদ গিয়েছে, কোনো রাজনৈতিক দল আবার মুসিবত হিসেবে আসতে পারে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে ধরনের অবস্থান যেভাবে ছিল, এর মধ্যে কেউ যদি আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থা সেভাবেই থাকবে।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পর এসব কথা বলেন তিনি।

এনসিপির ৩০০ আসনে প্রার্থী দেওয়া নিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। এরপর আমাদের প্রাথমিক কাজ হচ্ছে দলের নিবন্ধন করা। এরপর দলের সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমত মনোযোগ দিচ্ছি সাংগঠনিক বিস্তারের দিকে। যেটির মধ্য দিয়ে আমরা নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে পারব। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি। ইলেকট্রোরাল প্রসেসের মাধ্যমে আমাদের এগোতে হবে। আমরা অবশ্যই নির্বাচন নিয়ে পর্যালোচনা করব। তবে নির্বাচন হচ্ছে জেতার জন্য।

এনসিপি নেতা বলেন, আমরা যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছি, সে ক্ষেত্রে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবেন। কোনো ধরনের পেশিশক্তি, কোনো ধরনের রাজনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না।

তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমেই জনগণের রাজনৈতিক দলগুলোর ওপর মতামত গড়ে ওঠে। নাগরিক পার্টি যে বার্তা মানুষের কাছে পৌঁছাতে চায়, আপনারা অখণ্ডিত ও বস্তুনিষ্ঠতার মধ্যে দিয়ে তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন, এটি গণমাধ্যমের কাছে আশা করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ তাড়িয়েছি, নতুন মুসিবত আনতে নয়: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ১১:১৮:৩২ পূর্বাহ্ণ, রবিবার, ৯ মার্চ ২০২৫