বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

রাবিতে একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই স্মৃতি কর্ণার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে বইমেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে কিছু বই ক্রয় করেন। এছাড়া, তিনি দুটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এবারের বইমেলায় স্থানীয় ও ঢাকাসহ বিভিন্ন প্রকাশনা সংস্থা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও অনুষদ, এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। মেলায় লেখক-পাঠক আড্ডা, মুক্তমঞ্চ এবং বিশেষ আকর্ষণ হিসেবে ‘জুলাই স্মৃতি কর্ণার’ থাকছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর এফ. নজরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

রাবিতে একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই স্মৃতি কর্ণার

আপডেট সময় : ০৬:৫৯:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫