শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

চুয়াডাঙ্গায় হাত-মুখ বেঁধে ৪ পথচারীর লক্ষাধিক টাকার মালামাল ছিনতাই

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • ৮১৫ বার পড়া হয়েছে

সাকিব আল হাসান (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দর্শনার পরানপুর-লোকনাথপুর সড়কে ৪ পথচারীকে হাত-মুখ বেঁধে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে পরানপুর ধাপড়ী মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে দর্শনা বাজার থেকে প্রাণ কোম্পানীর ডেলিভারি ম্যান কাদিপুর গ্রামের জব্বার আলী (২৪) তার নিজ বাড়িতে ফিরছিলেন।

এ সময় পরানপুর-লোকনাথপুর সড়কের ধাপড়ী মাঠের মধ্যে একদল ছিনতাইকারী তাকে ধরে হাত-মুখ বেঁধে ১২ হাজার ১৮৫ টাকা, একটি বাইসাইকেল ও একটি স্মার্টফোন কেড়ে নেয়। এছাড়া তারিনীপুর গ্রামের আশিক (৩০) ও সাব্বির হোসেনের (৩২) কাছ থেকে ২টি বাইসাইকেল, ২টি স্মার্ট ফোন লুট করে নিয়েছে।

একই স্থানে এক অজ্ঞাত পথচারীর একটি বাইসাইকেল, কিছু নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই হয়েছে বলে জানায় স্থানীয়রা।

এ বিষয় দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শহীদ তিতুমিরের নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, ওই এরিয়া আমার ভেতর নয়। দামুড়হুদা থানার এরিয়ার মধ্যে পড়ে।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ন কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, কখন হয়েছে? আমি এখনিই টহল দল পাঠাচ্ছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় হাত-মুখ বেঁধে ৪ পথচারীর লক্ষাধিক টাকার মালামাল ছিনতাই

আপডেট সময় : ০৬:০৮:৩১ অপরাহ্ণ, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪