শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মৃত্যু বেড়ে ৭

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২২:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • ৮০৬ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার আরও দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা সাতজনে দাঁড়ালো। এর আগে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেয়ার সময়ে একজনের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার দিকে কালিকাপুর এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চারজন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরও দুই যাত্রীর মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন— রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম, সাজু মিয়া, আল আমিন এবং হোসনেয়ারা। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মৃত্যু বেড়ে ৭

আপডেট সময় : ০৬:২২:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪