শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৮০৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর স্টেশন এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তারা রেললাইনের ওপর বসে গল্প করার সময় দুর্ঘটনার শিকার হন বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিহতরা হলেন উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার একটু আগে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের ওপর বসে গল্প করছিলেন ওই চার ব্যক্তি। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ‘শান্তাহারগামী করতোয়া এক্সেপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। ট্রেন আসার শব্দ শুনতে না পেয়ে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী।

লালমনিরহাটের রেলওয়ে থানার উপপরিদর্শক আল মোমিন চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, টেলিফোনে বিষয়টি শুনেছি। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৮:৫৭ অপরাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪