শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

লালমাইয়ে আগুনে পুড়ল তিন বসতঘর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৮:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৮১০ বার পড়া হয়েছে

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১০ নভেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন সিএনজিচালিত অটোরিকশা চালক নূরে আলম, খোরশেদ আলম এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন।

ফায়ার সার্ভিসে খবর দিলে পার্শ্ববর্তী লাকসাম উপজেলা থেকে একটি দল রওনা হয়, কিন্তু সরু রাস্তার কারণে তারা ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়। স্থানীয় ছাত্রজনতা প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র পুড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আগুন নেভাতে গিয়ে আহত হন গ্রামের রিকশাচালক আবদুল মান্নান ও কলেজ শিক্ষার্থী রিজনসহ কয়েকজন।

ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিন বলেন, “আমার সবকিছু শেষ। বসতঘর, রান্নাঘর এবং গোয়ালঘরসহ সব পুড়ে গেছে। নগদ ৬০ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র, ফ্রিজ, আলমারি সবকিছুই আগুনে ছাই হয়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ থেকে আমাকে খোলা আকাশের নিচে থাকতে হবে।”

লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, খোরশেদ আলমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ জড়িত থাকলে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

লালমাইয়ে আগুনে পুড়ল তিন বসতঘর

আপডেট সময় : ০৮:২৮:২৮ পূর্বাহ্ণ, সোমবার, ১১ নভেম্বর ২০২৪