শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

সাতকানিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ল ১০ বসতঘর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৮০৮ বার পড়া হয়েছে

সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলজান বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় কোটি টাকার ক্ষয়–ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

ক্ষতিগ্রস্তরা হলেন– আবদুস ছবুর, আবদুল গফুর, মোহাম্মদ ইউসুফ, আবুল হাশেম, হারুনুর রশিদ, নাছির উদ্দিন, আবুল কাশেম, আবুল হোসেন, শাহাদাত হোসেন ও আবদুল মালেক। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুলজান বর বাড়ির একটি বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঢেমশা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি সেমিপাকা ও ৮টি বেড়ার ঘর পুড়ে গেছে। গভীর রাতের ঘটনা হওয়ায় ঘর থেকে কেউ কোন ধরনের জিনিসপত্র বের করতে পারেনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেছে।

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র লিডার আবদুস সবুর জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এর আগেই ১০টি বসত ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

সাতকানিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ল ১০ বসতঘর

আপডেট সময় : ০৫:২১:৫৩ অপরাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪