শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন Logo চাঁদপুরে গনি-আয়েশা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনের মৃত্যু Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাদরাসা থেকে ফেরার পথে বাবার অটোরিকশায় প্রাণ গেল ভাই-বোনের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৫:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ৮০২ বার পড়া হয়েছে
কুমিল্লায় একটি যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সম্পর্কে তারা দুই ভাই-বোন। এ ঘটনায় আহত হয়েছেন শিশু দুটির বাবাসহ আরও তিনজন।

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলো জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (১২) ও তার বোন ফাহিমা (৯)। তারা দুজন ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন পেশায় একজন অটোরিকশা চালক। তার ছেলে এবং মেয়ে ছগুরা ইসলামিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর তার নিজের অটোরিকশায় করে দুই সন্তানকে মাদরাসা থেকে শিশু দুটির নানা বাড়ি পাশের ওলুয়া যাচ্ছিলেন। রাত ৮টার দিকে মাদরাসা থেকে একটু দূরে এলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। পরে মারাত্মক আহত অবস্থায় ফাহিমাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুই শিশুর বাবা জাহাঙ্গীরসহ অটোরিকশার অন্য তিন যাত্রীও আহত হন। তাদেরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই শিশু নিহত হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটিকে উদ্ধার করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

মাদরাসা থেকে ফেরার পথে বাবার অটোরিকশায় প্রাণ গেল ভাই-বোনের

আপডেট সময় : ০৮:৪৫:৫০ পূর্বাহ্ণ, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪