শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

ধামরাইয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত অর্ধশতাধিক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:১১:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ৮০৫ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে পলাশ পরিবহন নামে একটি শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনায় হেলপার নিহত হয়েছেন এবং অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস জানায়, প্রতিক সিরামিক্স কারখানার ছুটি শেষে বাসটি কালামপুর থেকে নবীনগর যাচ্ছিল। জয়পুরা এলাকার আলদিন হাসপাতালের পাশে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধার করে। বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হন এবং আহতদের ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ সোহেল রানা জানান, রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করে। এসময় বাসের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছে।

এ ছাড়াও বাসে থাকা অন্তত অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০৮:১১:৫৯ পূর্বাহ্ণ, বুধবার, ৬ নভেম্বর ২০২৪