শনিবার | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুর শহর জামায়াতের যাকাত বিষয়ক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল Logo ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলার আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। Logo ঝালকাঠিতে ইফতার ও দোয়ার মধ্য দিয়ে ” রিপোর্টার্স ক্লাব ” র আত্মপ্রকাশ Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি

‘পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৫১:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৪ অক্টোবর) বান্দরবান সেনা জোনের উদ্যোগে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এএসএম মাহমুদুল হাসান (পিএসসি) বলেন, বান্দরবান একটি সম্প্রীতির জেলা। এখানে বাঙালিসহ ১২টি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠুভাবে উদযাপন করে আসছে। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা যাতে অন্যান্য বছরের মতো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে জন্য সেনাবাহিনী সার্বক্ষণিক নজরদারি রাখবে। পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর পেট্রোলিং টহল থাকবে। পাহাড়ে বসবাসরত সব জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষার পাশাপাশি সবার মাঝে সম্প্রীতি বজায় রাখাতে সেনাবাহিনী বদ্ধপরিকর।

এ বছর বান্দরবান জেলায় ৩১টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আগামী ৯ অক্টোবর ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মিঞা মোহাম্মদ মেহেদী হাসান, ক্যাপ্টেন মো. সাজেদুর রহমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

‘পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর’

আপডেট সময় : ০৭:৫১:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪