শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

টেলিটকের নতুন ‘জেন-জি’প্যাকেজে যেসব সুবিধা থাকছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৯:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৩৪ বার পড়া হয়েছে

বাজারে ‘জেন-জি’ নামে নতুন সিম প্যাকেজ এনেছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর কোম্পানি টেলিটক বাংলাদেশ। সাশ্রয়ের পাশাপাশি নতুন এ প্যাকেজটিতে গ্রাহকদের জন্য বেশ কিছু উপহার রেখেছে তারা।

নতুন প্যাকেজটি সম্পর্কে টেলিটকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জেন-জি’ বলতে সেই প্রজন্মকে বুঝায়, যারা বর্তমান যুগের ডিজিটাল ও প্রযুক্তি নির্ভর। উদ্ভাবনী চিন্তা ও নতুন ধারণা গ্রহণ করার ক্ষমতা রাখেন এ প্রজন্মের তরুণরা। বাংলাদেশে এ প্রজন্মের তরুণরা ডিজিটাল যুগের সঙ্গে খাপ খাইয়ে নতুনত্ব এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাই বাংলাদেশের এ প্রজন্মকে একটি উদ্ভাবনী, প্রযুক্তিপ্রেমী এবং সামাজিকভাবে সচেতন প্রজন্ম হিসেবে তৈরি করতে টেলিটক ‘জেন-জি’ প্যাকেজ বাজারে এনেছে।

তবে এই সিম সবাই কিনতে পারবেন না। টেলিটক বলছে, যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে এবং যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে শুধু তারাই এই প্যাকেজের সিম কিনতে পারবেন। সিমের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

টেলিকট তার ‘জেন-জি’ গ্রাহকদের জন্য বেশ কিছু উপহার রেখেছে প্যাকেজটিতে। বায়োমেট্রিক ভেরিফিকেশনের পর সিম অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে ১৫ দিন মেয়াদে প্রি-লোডেড ব্যালেন্স ৫ টাকা, ৭ দিন মেয়াদে ফ্রি ১ জিবি ডাটা এবং ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ এসএমএস পাবেন গ্রাহক।

একইসঙ্গে অলজবস প্রিমিয়াম মেম্বারশিপ ১২ মাসের জন্য ফ্রি পাবেন ‘জেন-জি’ সিমের গ্রাহকরা। তবে এই সেবাটি শুধু নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

এর আগে, গত ৯ সেপ্টেম্বর (সোমবার) টেলিটকের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এসময় টেলিটক তরুণদের জন্য ’জেন-জি’ প্যাকেজ চালু করার প্রস্তাব দিলে প্যাকেজটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন উপদেষ্টা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেলিটকের নতুন ‘জেন-জি’প্যাকেজে যেসব সুবিধা থাকছে

আপডেট সময় : ০৮:০৯:৩৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪