সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন Logo নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন Logo আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার Logo চাঁদপুর জেলা কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ইফতার ও দোয়া Logo কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo নারী দিবসে ফারজানা কুমকুমকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা Logo পলাশবাড়ীতে মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাসের বিরুদ্ধে মিথ্যাচার অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন  Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

যেখানে নিজেকে আর্জেন্টিনার ‘সেরা’ মনে করেন দি মারিয়া

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪৬:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪
  • ৭৭৯ বার পড়া হয়েছে

আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা এবং একটি বিশ্বকাপ শিরোপা জিতেছেন অ্যানহেল দি মারিয়া। তিনি ২০২১ সালের কোপা আমেরিকা এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন। ক্যারিয়ারজুড়ে দারুণ সব সাফল্য ও ধারাবাহিকতার কারণে আর্জেন্টিনার সর্বকালের সেরাদের কাতারেই উচ্চারিত হয়ে আসছিল দি মারিয়ার নাম। কারও কারও মতে, মেসি ও ম্যারাডোনার পরই থাকবেন দি মারিয়া।

পারফরম্যান্স ও পরিসংখ্যানও সমর্থন করছে এই কথাকে। বিষয়টি নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন দি মারিয়া নিজেই।

এর আগে দি মারিয়ার সেরার তালিকায় থাকার কথা বলেছিলেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ও বয়সভিত্তিক দলের কোচ হাভিয়ের মাচেরানো। তিনি বলেছিলেন, ‘মেসি ও ম্যারাডোনাকে বাদ দিলে আমার কাছে দি মারিয়া গত ৪০-৫০ বছরে আর্জেন্টিনার সেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যে থাকবে। ’

আর্জেন্টিনার প্রয়াত বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনোত্তি অবশ্য দি মারিয়াকে মেসি-ম্যারাডোনার সমান্তরালে রাখার কথাই বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘সে এমন এক খেলোয়াড়, যে সেরা ফুটবলারদের কাতারে থাকার যোগ্য। আমি তাকে কেম্পেস, ম্যারাডোনা ও মেসির কাতারেই রাখব। ’

দি মারিয়া অবশ্য একদিক থেকে নিজেকে আর্জেন্টিনার সেরা মনে করেন। সেটা ম্যারাডোনা ও মেসিকে এগিয়ে রেখেই। সেটা কীভাবে, শোনা যাক দি মারিয়ার কণ্ঠেই। সম্প্রতি এক আলাপনে ইএসপিএনকে দি মারিয়া বলেছেন, ‘এটা অনেকটা প্রথম (সেরা) হওয়ার মতোই। কারণ, লিও (মেসি) এবং ডিয়েগো অন্য গ্রহের। লিওর (মেসি) সঙ্গে খেলা এবং কোচ হিসেবে ডিয়েগোকে পাওয়া, এটুকুই যথেষ্ট। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

যেখানে নিজেকে আর্জেন্টিনার ‘সেরা’ মনে করেন দি মারিয়া

আপডেট সময় : ০৮:৪৬:৩৭ পূর্বাহ্ণ, শনিবার, ৩১ আগস্ট ২০২৪