সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুরে নারী উন্নয়ন সংগঠন ‘বিজয়ী’র উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান শতাধিক নারী উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে কেক কাটেন। 

নারী উন্নয়ন সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সমাজে তাদের মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বিজয়ী’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুরে নারী উন্নয়ন সংগঠন ‘বিজয়ী’র উদ্যোগে পুরান বাজারে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বিভিন্ন পর্যায়ের শতাধিক নারী উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটেন।

বিজয়ী’র ফাউন্ডার আরও বলেন, নারীদের আত্মবিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। শিক্ষা, দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে নারীরা নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলতে পারে। একটি শক্তিশালী সমাজ গড়তে নারীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নারীদের এগিয়ে আসতে হবে, নিজেদের সক্ষমতা প্রমাণ করতে হবে এবং একে অপরকে সহযোগিতা করে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, একজন নারী যখন স্বাবলম্বী হন, তখন শুধু তার নিজের জীবনই বদলায় না, তার পরিবার ও সমাজও উপকৃত হয়। ‘বিজয়ী’ সবসময় নারীদের পাশে থাকবে এবং তাদের উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত নারী উদ্যোক্তারা নারীর ক্ষমতায়নে তানিয়া ইশতিয়াক খানের ভূমিকার প্রশংসা করেন এবং নিজেদের স্বাবলম্বী হয়ে ওঠার পেছনে ‘বিজয়ী’ সংগঠনের অবদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার টিম সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

নারীর সাহসী অগ্রযাত্রায় প্রেরণা জোগাতে চাঁদপুরে ‘বিজয়ী’র নারী দিবস উদযাপন

আপডেট সময় : ১০:০৫:৩৩ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬