শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

শ্রীলংকা নারী দলের প্রধান কোচ সিডন্স

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৫০:৫৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৭০৭ বার পড়া হয়েছে

এক বছরের চুক্তিতে শ্রীলংকা নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। আগামী ১৬ মার্চ থেকে চুক্তি শুরু হবে।

রমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার সিডন্স। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে শ্রীলংকা নারী ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন রত্নায়েকে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

২০২৫ সালের ওয়ানডে ও সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাল করতে পারেনি শ্রীলংকা নারী দল। তবে ২০২৪ সালে রত্নায়েকের অধীনে প্রথমবারের মত এশিয়া কাপ টি-টোয়েন্টির শিরোপা জিতেছিল শ্রীলংকা।

এর আগে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ পুরুষ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সিডন্স। লেভেল ৩ কোচ হিসেবে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দক্ষিণ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এছাড়াও ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডসেরও প্রধান কোচ ছিলেন সিডন্স। ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সাউথ অস্ট্রেলিয়ার হয়েও কাজ করেছেন তিনি।

ক্রিকেট ক্যারিয়ারে ৭০টি লিস্ট ‘এ’ এবং ১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ৬১টি বছর বয়সী সিডন্স। দক্ষিণ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দলের অধিনায়কত্ব করেছেন তিনি।

আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এপ্রিলে বাংলাদেশ সফর করবে শ্রীলংকা। ঐ সিরিজ দিয়ে দায়িত্ব শুরু করবেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

শ্রীলংকা নারী দলের প্রধান কোচ সিডন্স

আপডেট সময় : ১১:৫০:৫৪ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ মার্চ ২০২৬