শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

নিউজিল্যান্ডকে ফাইনালে তুলে প্রথমবারের মত শিরোপা জয়ে চোখ অ্যালেনের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৭০৯ বার পড়া হয়েছে

মাত্র ৩৩ বলে রেকর্ড গড়া সেঞ্চুরিতে দ্বিতীয়বারের মত নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তুলেন ওপেনার ফিন অ্যালেন। গতরাতে বিশ্বকাপের দশম আসরের প্রথম

সেমিফাইনালে নিউজিল্যান্ড ৯ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তুলে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের ইতিহাসে অ্যালেনের দ্রুততম সেঞ্চুরির ইনিংসে ৪৩ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। ২০২১ সালের পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠল কিউইরা। ১০টি চার ও ৮টি ছক্কায় ৩৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন অ্যালেন।

এবার ফাইনাল জয়ের স্বপ্ন দেখছেন অ্যালেন। নিউজিল্যান্ডকে প্রথমবারের মত শিরোপা জয়ের স্বাদ দিতে চান তিনি। আগের নয় আসরের কোনটিতেই শিরোপা জিততে পারেনি নিউজিল্যান্ড।

ম্যাচ শেষে অ্যালেন বলেন, ‘গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জন্য বড় অবদান রাখতে পেরে আমি খুবই খুশি। এবার আমাদের লক্ষ্য ফাইনাল জয়। যা আমরা কখনও জিততে পারেনি। এবার দল হিসেবে শিরোপা জয়ের ব্যাপারে আমরা অনেক বেশি আশাবাদী।’

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচ ও সুপার এইটে তিন ম্যাচ জিতে আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। টানা সাত জয়ে সেমির মঞ্চে ফেভারিট ছিল প্রোটিয়ারা।

কিন্তু শেষ চারের লড়াইয়ে অ্যালেনের বিধ্বংসী সেঞ্চুরির কাছে হার মানল দক্ষিণ আফ্রিকা।

অ্যালেন বলেন, ‘পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছে দক্ষিণ আফ্রিকা। মাঠেও কঠিন লড়াই করেছে তারা। এ ম্যাচটি আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তাদের দলে অনেক ভাল মানের বোলার আছে। যারা পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারন পারফরমেন্স করেছে। আমরা চেষ্টা করেছি, নিজেদের সেরা পারফরমেন্স দিয়ে সেমিফাইনাল জিততে।’

বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে নিউজিল্যান্ড।

স্বাগতিকদের কাছে ৪-১ ব্যবধানে হারলেও, ঐ সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপে অনেক বেশি উপকৃত করেছে বলে মনে করেন অ্যালেন।

তিনি বলেন, ‘আমি মনে করি, বিশ্বকাপের আগে ভারতের মাটিতে যেই সিরিজ খেলা হয়েছিল, সেটি দলকে অনেক বেশি উপকৃত করেছে। কালো মাটিতে (উইকেট) পাঁচটি ম্যাচ খেলায় অনেক বেশি অভিজ্ঞতা বেড়েছে সবার। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করার জন্য আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে টিম সেইফার্টের সাথে উদ্বোধনী জুটিতে ৫৫ বলে ১১৭ রান তুলেন অ্যালেন। এর আগে চলতি আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বেও শতরানের জুটি গড়েছিলেন তারা। উদ্বোধনী জুটিতে ৯২ বলে ১৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন সেইফার্ট ও অ্যালেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৪৬৩ রানের রেকর্ডের মালিক তারা।

সেইফার্টের প্রশংসা করে অ্যালেন বলেন, ‘সেইফার্ট অবিশ্বাস্য ফর্মে আছে। সে একজন অবিশ্বাস্য খেলোয়াড়।

আমি মনে করি, সে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে, সে কি করতে পারে। সেইফার্টের সাথে ব্যাটিং করাটা বেশ মজার।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

নিউজিল্যান্ডকে ফাইনালে তুলে প্রথমবারের মত শিরোপা জয়ে চোখ অ্যালেনের

আপডেট সময় : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ মার্চ ২০২৬