শনিবার | ৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের Logo দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী Logo মার্কিন-ইসরায়েল গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অন্তরায় -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo রোজাদারদের পাশে ‘আলোর দিশা’: দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ Logo হিজলগাছের নিচে ধানের ক্ষেতে ইফতার: ভাওয়াল যুব কল্যাণ সংগঠনের অনন্য আয়োজন Logo এতিম শিশুদের মুখে হাসি ফুটাতে চাঁদপুর ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরণ Logo খুবির সাতক্ষীরা এসোসিয়েশনে’র নেতৃত্বে পারভেজ-মোস্তফা Logo ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা! Logo স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না Logo সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ৭০৭ বার পড়া হয়েছে

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরের অক্টোবরে হওয়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি ও শামিম হোসেন।

ইনজুরির কারণে দলে রাখা হয়নি দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে।

ওয়ানডে দলে ফিরেছেন লিটন কুমার দাস, আফিফ হোসেন, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

এরমধ্যে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ দেশের হয়ে ওয়ানডে খেলেছেন আফিফ। ২০২০ সালে অভিষেকের পর ৩৪ ওয়ানডেতে ৬৬৭ রান করেছেন তিনি। সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সাউথ জোনের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ঐ প্রতিযোগিতায় ৩ ইনিংসে ৬৪ গড়ে ১২৮ রান করেন আফিফ।

লিটন সর্বশেষ ওয়ানডে খেলেছেন গেল বছরের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে। ওয়ানডেতে ফর্মহীনতায় ভুগলে, টি-টোয়েন্টি ফরম্যাটে আয়ারল্যান্ডের বিপক্ষে হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি। এমনকি টেস্টে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরি হাকিয়েছেন লিটন।

আগামী ১১ মার্চ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ। পরের দুই ওয়ানডে হবে যথাক্রমে- ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা এলেও আপত্তি নেই: ট্রাম্পের

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

আপডেট সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৬ মার্চ ২০২৬