সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, কুরআন নাজিলের মাসে কুরআনবিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে।মাহে রমাযান আমাদের আল্লাহভীতি শিক্ষা দেয়। রমাযানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজগঠন ছাড়া দেশে প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। জনআকাঙ্খার বাংলাদেশ গড়তে হলে তাকওয়াভিত্তিক সমাজ গঠন করতে হবে। আল্লাহভীতি না থাকলে মানুষ যে কোন অপরাধ প্রবণ হতে দ্বিধা করে না। দেশ ও সমাজ থেকে চাঁদা, খুন, ধর্ষণ রোধ করতে হলে রমাযানের শিক্ষা নিয়ে তাকওয়াভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই।

রবিবার (৮ মার্চ) বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয়ে আয়োজিত মাহে রমজানের তাৎপর্য ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মাওলানা মাকসুদুর রহমান আরও বলেন, বর্তমানে চাঁদাবাজি একটি মহামারির নাম। এ মহামারি থেকে জাতি মুক্তি চায়। নতুন সরকার চাঁদাবাজির কণ্ঠনালী চেপে ধরতে না পারলে এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সরকারের জন্য ভালো ফল বয়ে আনবে না।

উপজেলা সভাপতি মাওলানা আবু হানিফ পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরা হোসাইন জহিরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, উপদেষ্টা ক্বারী তাজুল ইসলাম, মুহাম্মদ ওসমান গণি, মাজহারুল ইসলাম, আলমগীর হোসাইন   প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

কুরআন নাজিলের মাসে কুরআন বিরোধী সমাজ পরিবর্তনের শপথ নিতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান

আপডেট সময় : ১০:০২:১৫ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬