রবিবার | ৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন Logo পলাশবাড়ীতে উন্নয়নে অবহেলিত চালিতাদহ গ্রামের প্রধান সড়ক, দুর্ভোগে গ্রামবাসী Logo পলাশবাড়ীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন Logo আন্তর্জাতিক নারী দিবসে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত নারীর শিক্ষা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই গড়বে উন্নত সমাজ ..জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার Logo ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার Logo কয়রায় তেল-গ্যাসের কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রির অভিযোগ Logo বদর দিবসের শিক্ষা নিয়ে ইসলামের স্বর্ণোজ্জ্বল ইতিহাস আবার ফিরে আনতে হবে -হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান Logo সাংবাদিক অপু চৌধুরীকে বই উপহার দিলেন চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক Logo পলাশবাড়ীতে জমির অধি গ্রহনের অর্থ উত্তোলনের চেষ্টা : প্রতারকের বিরুদ্ধে জেলা প্রশাসকের নিকট অভিযোগের তদন্ত  Logo রমজানে বন্দীদের ইবাদত ও পুষ্টিকর খাবারের বিশেষ ব্যবস্থা: মানবিক উদ্যোগে চাঁদপুর জেলা কারাগার

ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪১:২০ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৭০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ১৭০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ‍্য সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

রবিবার (৮ মার্চ) উপজেলার দত্তনগরের বীজ মাল্টিপ্লিকেশন ফার্ম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ‍্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবলুম বাংলা সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাসার, এবলুম বাংলার সভাপতি ও শিকড় সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মো. শাহজাহান সিরাজ।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামী মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এক্সিকিউটিভ মো. রমজান আলী এবং তৈলটুপি প্রাথমিক বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসিফ আল ফারুকী।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস‍্য মো. মতিয়ার রহমান বলেন, পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। এই মাসে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দোস্ত এইড মহৎ কাজের যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে সাব্বির সামী মুহিত বলেন, রমজান মুসলিমদের জন্য সংযম ও সহমর্মিতার মাস। সেই চেতনা থেকেই দেশব্যাপী পর্যায়ক্রমে এক লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আসন্ন ঈদেও অসহায় পরিবারের মাঝে দোস্ত এইডের কার্যক্রম অব‍্যাহত থাকবে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, মানবাধিকার ও জরুরি সহায়তাসহ প্রায় ৩০টি প্রকল্প নিয়ে তারা সারা দেশে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ীতে প্রশাসনের কাছে ন্যায় বিচার চেয়ে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে দোস্ত এইডের উদ‍্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ/ মহেশপুরে রোজায় খাদ‍্য সামগ্রী পেল ১৭০ পরিবার

আপডেট সময় : ০২:৪১:২০ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬