জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার জীবননগর নারায়ণপুর মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লাবিব হাসান।
কমিটি গঠন উপলক্ষে সম্মেলন ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন জীবননগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইবরাহিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা আব্দুল ওয়াদুদ ও মাওলানা সাজেদুর রহমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মদ ফাহিম উস সাঈফ।
বক্তারা বলেন, নৈতিকতা, আদর্শ ও সুশিক্ষার মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনে ইসলামী ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জীবননগরে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
























































