সোমবার | ৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত Logo ‘একুশ শতকে তারুণ্য’ গ্রন্থে স্থান পেলো খুবি শিক্ষার্থীদের প্রবন্ধ Logo পলাশবাড়ীতে কাশিয়াবাড়ী বাজারে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে ভুষিভূত ব্যাপক ক্ষয়ক্ষতি  Logo চাঁদপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo পবিত্র  ঈদ উপলক্ষে পলাশবাড়ীতে ৩৫ হাজার ৯ শ ৮৪ দুস্থ অসহায় পরিবার পাচ্ছে ১০ কেজি করে ভিজিএফ চাল Logo চাঁদপুর জেলা তৈল মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস পালনে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা Logo বিভিন্ন বিতর্কের পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দিলেন ডা. ফয়সাল আহমেদ Logo কক্সবাজারে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত: উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৩ সংসদ সদস্য Logo প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন

আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় ১৬৫ জন ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) উপজেলার কপোতাক্ষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইএফএসডি)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রোগ্রাম ডিরেক্টর ও জেড নিউজের সম্পাদক আমিরুল ইসলাম কাগজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএফএসডির সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়, আইসিডির প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান এবং খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম কাগজী বলেন, সুন্দরবন সংলগ্ন অঞ্চলের অনেক পরিবার বাঘের আক্রমণে প্রিয়জন হারিয়ে অসহায় হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি কয়রা অঞ্চলের বাঘ বিধবা নারীদের নিয়ে কাজ করছেন এবং অভিজ্ঞতা থেকেই তাদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা পেয়েছেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, বাঘ বিধবা নারীরা সমাজের একটি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ প্রশাসনের কাছে আসে এবং সেগুলো সমাধানে প্রশাসন সবসময় চেষ্টা করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে কয়রা উপজেলার বিভিন্ন এলাকার ১৬৫ জন বাঘ বিধবা নারীর হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার পেয়ে বাঘ বিধবা নারীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবসে কয়রায় ১৬৫ ‘বাঘ বিধবা’ নারীর মাঝে ঈদ উপহার

আপডেট সময় : ১০:০৩:৫৩ অপরাহ্ণ, রবিবার, ৮ মার্চ ২০২৬