শনিবার (৭ মার্চ) বিকেলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে চাঁদপুর জেলা কারাগারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত সকলে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদারের আহ্বান জানান।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সকলের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যেই এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।



















































